স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ পি এম

স্তন ক্যানসার সচেতনতায় এভারকেয়ার হাসপাতালে বিশেষ অনুষ্ঠান

ছবি: সংগৃহীত

ঢাকা: স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সময়মতো চিকিৎসকের পরামর্শ নিতে উৎসাহিত করতে রাজধানীর এভারকেয়ার হসপিটাল ঢাকায় একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে হাসপাতালের নারী কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে স্তন ক্যানসারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা এবং এ রোগ মোকাবিলায় সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডা. রত্নদীপ চাস্কার এবং গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল ঢাকার মেডিকেল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ ও কনসালট্যান্ট ডা. কাজী আব্দুল্লাহ আরমান; রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য্য ও সিনিয়র কনসালট্যান্ট ডা. আরমান রেজা চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কপিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. এস. এম. আবু জাফর ও সিনিয়র কনসালট্যান্ট ডা. মোহাম্মদ ফরিদ হোসেন; প্লাস্টিক, রিকন্সট্রাকটিভ অ্যান্ড কসমেটিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক (ব্রিগেডিয়ার জেনারেল) ডা. মাসরুর হাসান।

এ ছাড়া নিউক্লিয়ার মেডিসিন বিভাগের কো-অর্ডিনেটর অ্যান্ড সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মোহাম্মদ ফজলুল কবির ও সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. রায়হান হুসেইন; ল্যাব মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এস এম মাহবুবুল আলম; ডায়াগনস্টিক অ্যান্ড ইন্টারভেনশনাল রেডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইফুল ইসলাম এবং একই বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল সাইদ জহিরুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্তন ক্যানসারের বিষয়ে নারীদের সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। এ ধরনের উদ্যোগ নারীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এবং স্তন ক্যানসার সম্পর্কে প্রচলিত ভীতি ও ভুল ধারণা দূর করতে সহায়ক হবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।