স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: সরকারি কর্মচারী হাসপাতালের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় এখন থেকে একসঙ্গে তিন দিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত করা হবে। প্রতিদিন সকাল ৭টায় এসব স্লট উন্মুক্ত করা হবে।
শনিবার (২৪ অক্টোবর) হাসপাতালের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে চিকিৎসাসেবা গ্রহণের সুবিধার্থে এ ব্যবস্থা চালু করা হয়েছে। এতে সেবাগ্রহীতারা একসঙ্গে তিন দিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট থেকে পছন্দ অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারবেন।
এ ছাড়া চিকিৎসাসেবা নিতে হাসপাতালে আসার সময় অ্যাপয়েন্টমেন্ট টিকিটের প্রিন্ট করা কপি সঙ্গে আনতে হবে। বিকল্প হিসেবে মোবাইল ফোনে টিকিট প্রদর্শন করেও সেবা গ্রহণ করা যাবে।
বিজ্ঞপ্তিতে সব সেবাগ্রহীতাকে নির্ধারিত সময়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করে হাসপাতালে আসার অনুরোধ জানানো হয়েছে।
সরকারি কর্মচারী হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) মো. রাজিব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি ২৪ অক্টোবর জারি করা হয়।