স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা:রাজধানীর কমলাপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) কমলাপুর মেট্রো স্টেশনের কাছে ভবনটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দীন জসীম, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে. এম. মুনিরুল আলম আল-মামুন, ব্যাংকের কোম্পানি সচিব মো. হাবিবুর রহমান, ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার মো. আনিসুল হক এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দিন।
ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলের সুপারিনটেনডেন্ট ডা. মো. হারুন অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মো. আল আমিন।
এ সময় হাসপাতালের বিশেষজ্ঞ কনসালট্যান্ট, সুপারিনটেনডেন্ট, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী ও কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।