স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পি এম

এভারকেয়ার হাসপাতালে বিনামূল্যে স্তন স্বাস্থ্য পরীক্ষা ১৮ অক্টোবর পর্যন্ত

ছবি: সংগৃহীত

ঢাকা

ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বিনামূল্যে স্তন স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির উদ্যোগ নিয়েছে এভারকেয়ার হসপিটাল ঢাকা।

গত ১১ অক্টোবর থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সেবা পাওয়া যাবে।

হাসপাতালটির ব্রেস্ট ক্লিনিক ও মাস্টার হেলথ চেক ইউনিটে নারীরা বিনামূল্যে এ স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। কর্মসূচির আওতায় প্রাথমিক শারীরিক পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, স্তন ক্যান্সারের ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসা-সংক্রান্ত পরামর্শ দেওয়া হবে।

এ সেবা নিতে আগ্রহীদের অ্যাপয়েন্টমেন্টের জন্য ১০৬৭৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।