স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
বর্তমান সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের খাদ্যতালিকায় ড্রাই ফ্রুটস ও বিভিন্ন বীজের চাহিদা বেড়েছে। আমন্ড, কাজু, আখরোট, সূর্যমুখী কিংবা কুমড়োর বীজকে অনেকেই ‘সুপারফুড’ হিসেবে গ্রহণ করছেন। কিন্তু আমাদের আশপাশেই এমন একটি পুষ্টিকর খাদ্য রয়েছে, যার প্রকৃত মূল্য সম্পর্কে অনেকেই সচেতন নন। অবহেলায় ফেলে দেওয়া এই খাদ্যটি হলো কাঁঠালের বীজ।
গ্রীষ্মকাল মানেই আম, লিচু, তরমুজ আর কাঁঠালের মৌসুম। কাঁঠালের রসালো কোয়া খাওয়ার পর বেশিরভাগ মানুষ বীজগুলো ফেলে দেন। অথচ পুষ্টিবিদদের মতে, কাঁঠালের বীজে রয়েছে এমন সব পুষ্টি উপাদান, যা শরীরের নানা প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কাঁঠালের বীজে রয়েছে ভিটামিন বি-১ (থায়ামিন), ভিটামিন বি-২ (রিবোফ্লাভিন), খাদ্যআঁশ, প্রোটিন ও স্টার্চ। এসব উপাদান শরীরের শক্তি উৎপাদন, পেশি গঠন এবং হজমশক্তি উন্নত করতে সহায়তা করে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পরিমিত পরিমাণে কাঁঠালের বীজ খেলে শরীরের কর্মক্ষমতা বাড়ে এবং পেশি মজবুত হয়। যারা প্রাকৃতিক উৎস থেকে প্রোটিন পেতে চান, তাদের জন্য এটি হতে পারে একটি চমৎকার খাদ্য।
কাঁঠালের বীজে থাকা ফাইবার বা খাদ্যআঁশ অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এটি হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমায়। এছাড়া অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতেও সহায়তা করে, যা সামগ্রিক পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
খাবারের মাঝখানে ক্ষুধা লাগলে অনেকেই অস্বাস্থ্যকর স্ন্যাকস খেয়ে থাকেন। এর পরিবর্তে কাঁঠালের বীজ হতে পারে একটি স্বাস্থ্যকর বিকল্প। এতে থাকা প্রোটিন ও ফাইবার দীর্ঘসময় পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তারাও খাদ্যতালিকায় এটি রাখতে পারেন।
কাঁঠালের বীজে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের বিপাকক্রিয়া বা মেটাবলিজম উন্নত করতে সাহায্য করে। পাশাপাশি এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে, যা সুস্থ জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ।
কাঁঠালের বীজ বিভিন্ন উপায়ে খাওয়া যায়—
কাঁঠাল খাওয়ার পর বীজগুলো আলাদা করে ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিতে হবে। বীজে আর্দ্রতা থেকে গেলে দ্রুত পচে যেতে পারে। সম্পূর্ণ শুকিয়ে গেলে দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব। বর্তমানে অনেক বাজারেও কাঁঠালের বীজ আলাদাভাবে বিক্রি হতে দেখা যায়।