স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
এখনকার কয়েকটি স্বাস্থ্যকর অভ্যাসই ভবিষ্যতে শরীর ও মস্তিষ্ককে ভালো রাখতে পারে
৭০ বছর বয়সেও সুস্থ ও সক্রিয় থাকতে চাইলে প্রস্তুতি শুরু করা উচিত ৩০-এর দশক থেকেই।বিশেষজ্ঞদের মতে, এই সময়ে নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস ভবিষ্যতের শারীরিক সক্ষমতা ধরে রাখতে সহায়তা করতে পারে।
প্রতিদিন হাঁটা, সাইক্লিং বা পছন্দের কোনো খেলাধুলায় যুক্ত থাকা পেশিশক্তি, নমনীয়তা ও হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী। এমনকি খাবারের পর প্রায় ১৫ মিনিট দ্রুত হাঁটাও স্বাস্থ্যকর অভ্যাস হতে পারে।
একই সঙ্গে পর্যাপ্ত ও নিয়মিত ঘুম, ধূমপান এড়িয়ে চলা, অ্যালকোহল কমানো এবং অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার কমিয়ে ফল-সবজি বাড়ানো জরুরি। দাঁত ও মাড়ির যত্নও অবহেলা করা উচিত নয়।
গবেষণাভিত্তিক তথ্য বলছে, মধ্যজীবনে স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখলে পরবর্তী জীবনে হৃদ্রোগ, জ্ঞানীয় সক্ষমতা কমে যাওয়া ও শারীরিক দুর্বলতার ঝুঁকি কমতে পারে। তাই ভালো বার্ধক্যের প্রস্তুতি শুরু হোক আজ থেকেই।