স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
পুরুষদের শরীরের নানা শারীরিক প্রক্রিয়া, শক্তি এবং পেশির সুস্থতায় টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স বৃদ্ধি, মানসিক চাপ কিংবা অনিয়মিত জীবনযাত্রার কারণে অনেকের শরীরেই এই হরমোনের ঘাটতি দেখা দিতে পারে। তবে কৃত্রিম ওষুধের ওপর নির্ভর না করে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন এনেই প্রাকৃতিকভাবে এই হরমোনের মাত্রা বজায় রাখা সম্ভব।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের তালিকায় ১০টি বিশেষ খাবার রাখলে টেস্টোস্টেরনের মাত্রা উন্নত হয়।
বিশেষজ্ঞদের উল্লিখিত ১০টি কার্যকরী খাবার:
ডিম: ডিমে থাকা ভিটামিন 'ডি' এবং জিংক হরমোন উৎপাদনে সরাসরি ভূমিকা রাখে।
অয়েস্টার (ঝিনুক): এটি প্রাকৃতিকভাবে জিংকের অন্যতম বড় উৎস, যা টেস্টোস্টেরনের ক্ষরণ বাড়াতে অত্যন্ত কার্যকরী।
ফ্যাটি ফিশ (তৈলাক্ত মাছ): সামুদ্রিক মাছের ওমেগা-৩ ফ্যাটি এসিড ও ভিটামিন ডি শরীরের হরমোনের ভারসাম্য রক্ষা করে।
রসুন ও আদা: রসুনের অ্যালিসিন এবং আদার গুণাগুণ টেস্টোস্টেরন হরমোনের স্বাভাবিক প্রবাহ বাড়াতে সাহায্য করে।
সবুজ পাতা জাতীয় সবজি: পালং শাকের মতো সবুজ সবজিতে প্রচুর ম্যাগনেসিয়াম থাকে, যা রক্তে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে।
দুধ: ক্যালসিয়াম ও ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ করে দুধ হরমোন উৎপাদনে সহায়তা করে।
অলিভ অয়েল ও ডালিম: এই খাবারে থাকা হেলদি ফ্যাট ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত সঞ্চালন বৃদ্ধি করে হরমোনের কাজ ত্বরান্বিত করে।
গরুর মাংস: এতে রয়েছে জিংক ও প্রোটিন। তবে অতিরিক্ত খেলে স্বাস্থ্যঝুঁকি থাকায় এটি পরিমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।
বিশেষজ্ঞদের মতে, এই পুষ্টিকর খাবারগুলো নিয়মিত খাদ্যতালিকায় রাখার পাশাপাশি পর্যাপ্ত ঘুম ও কায়িক পরিশ্রম হরমোনের ভারসাম্য বজায় রাখতে সমান সাহায্য করে।