স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
"তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুর পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং যুববান্ধব সেবার উন্নয়নে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) ফরিদপুর শাখা ক্লিনিক পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করে। জেলা প্রশাসকের কাছ থেকে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এসব পুরস্কার গ্রহণ করেন।
এফপিএবি ফরিদপুর শাখা যে ক্যাটাগরিগুলোতে পুরস্কার অর্জন করেছে সেগুলো হলো—
অনুষ্ঠানে বক্তারা পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য এবং যুববান্ধব সেবা সম্প্রসারণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
এ অর্জনের জন্য ফরিদপুর পরিবার পরিকল্পনা বিভাগ এবং এফপিএবি ফরিদপুর শাখার কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা ও নিষ্ঠার প্রশংসা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবায় এ ধারা অব্যাহত থাকবে।