স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মিজ্ নাসরীন জাহান-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পরিদর্শন করেছে।
হাসপাতালে পৌঁছালে প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানান প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান।
পরিদর্শনকালে প্রতিনিধিদল হাসপাতালের সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা-সুবিধা এবং রোগীদের জন্য পরিচালিত বিশেষায়িত চিকিৎসাসেবা সম্পর্কে বিস্তারিত অবহিত হয়। তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে সেবার মান, চিকিৎসা ব্যবস্থাপনা এবং রোগীবান্ধব পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
প্রতিনিধিদল হাসপাতালের আধুনিক অবকাঠামো, বিশেষায়িত নিউরোসায়েন্স চিকিৎসাসেবা, উন্নত চিকিৎসা প্রযুক্তির ব্যবহার এবং পরিচ্ছন্ন পরিবেশের প্রশংসা করেন। একই সঙ্গে দেশের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটির ভূমিকারও প্রশংসা করেন।
পরিদর্শন শেষে প্রতিনিধিদল হাসপাতালের চিকিৎসাসেবার মান, আধুনিক সুযোগ-সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।