স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ১২ জুলাই ২০২৬, ১১:২৭ পি এম

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সেবার মান উন্নয়নে জরুরি সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক (ইএনটি) ইন-সিটু ডা. মোহাম্মদ মোবারক হোসেন

সভায় হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় হাসপাতালের সেবার মান আরও উন্নত করা, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, কর্মপরিবেশের উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় রোগীদের দ্রুত, উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, সমন্বয় এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি হাসপাতালের সার্বিক কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখা এবং সেবার গুণগত মান আরও বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।