স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পি এম

বিএমইউতে স্বচ্ছ ও দক্ষ ক্রয় প্রক্রিয়া নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা শুরু

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বাড়াতে প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রণয়ন, ব্যয় প্রাক্কলন এবং দরপত্রের কারিগরি মূল্যায়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ক্রয় কার্যক্রম সঠিক নিয়মে, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের যথাযথ জ্ঞান ও দক্ষতা অর্জন জরুরি।

ক্রয় প্রক্রিয়ার প্রতিটি ধাপে দক্ষতা নিশ্চিত করা গেলে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ও উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল ও নিপুণভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

তিনি সরকারি অর্থের সঠিক ব্যবহারের পাশাপাশি ব্যয় সাশ্রয় নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে প্রযুক্তিগত স্পেসিফিকেশন যথাযথভাবে প্রণয়ন, সঠিকভাবে ব্যয় প্রাক্কলন এবং দরপত্রের কারিগরি মূল্যায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর কনসালটেন্ট (ই-জিপি) আবু সৈয়দ মজুমদার।

ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর সভাপতি অধ্যাপক ডা. নুরুন্নাহার খানমের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী এবং অতিরিক্ত পরিচালক ডা. আবু সালেহ মোঃ আবু ওবাইদা।

কর্মশালায় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুস শাকুর, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, সহযোগী অধ্যাপক ডা. মোঃ আদনান হাসান মাসুদ, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও উপাচার্যের একান্ত সচিব-২ মোঃ লুৎফর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রণয়ন, ব্যয় প্রাক্কলন এবং দরপত্রের কারিগরি মূল্যায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হবে।