স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
পারকিনসন ও মুভমেন্ট ডিসঅর্ডার বিষয়ে চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং রোগীদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে (NINS) সায়েন্টিফিক সেমিনার ও বটুলিনাম টক্সিন বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক পারকিনসন ও মুভমেন্ট ডিজঅর্ডার সোসাইটির (MDS-AOS) Train the Trainer Programme-এর আওতায় ‘Movement Disorders for General Physicians & Neurologists’ শীর্ষক সায়েন্টিফিক সেমিনার এবং ‘Workshop on Botulinum Toxin’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন NINS-এর পরিচালক ও বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান। এতে সভাপতিত্ব করেন নিউরোলজি বিভাগের অধ্যাপক ও মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. নুরুদ্দিন মোহাম্মদ ইউসুফ।
সেমিনারে বক্তা হিসেবে বক্তব্য দেন NINS-এর নিউরোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. মাহমুদুল ইসলাম, NINS-এর নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অব বাংলাদেশের কোষাধ্যক্ষ ডা. ইমরান সরকার এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ বাজলুর রশিদ।
দ্বিতীয় পর্বে ‘Workshop on Botulinum Toxin’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. মো. নাজমুল হুদা বিপ্লব, অধ্যাপক, নিউরোলজি ও সেক্রেটারি জেনারেল, সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশ। কর্মশালায় সভাপতিত্ব করেন NINS-এর নিউরোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদুল ইসলাম।
কর্মশালাটি সঞ্চালনা করেন NINS-এর নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ নূর উদ্দিন।
সেমিনার ও কর্মশালায় মুভমেন্ট ডিসঅর্ডারের আধুনিক ব্যবস্থাপনা, পারকিনসন রোগের চিকিৎসা এবং বটুলিনাম টক্সিনের ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা ও জ্ঞানবিনিময় করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী চিকিৎসকদের বটুলিনাম টক্সিন প্রয়োগ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন নিউরোলজিস্ট ও পারকিনসন্স এবং মুভমেন্ট ডিজঅর্ডার বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. ইমরান সরকার।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন NINS-এর পরিচালকসহ আমন্ত্রিত অতিথিরা।