স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পি এম

বিএমটিএর কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা, সভাপতি ওবায়দুর রহমান, মহাসচিব জিসান হাওলাদার।

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের (বিএমটিএ) ২০২২-২০২৫ মেয়াদের কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ২৩ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

গত ২৯ আগস্ট  বিএমটিএর কেন্দ্রীয় কার্যালয় থেকে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম ওবায়দুর রহমান এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জিসান হাওলাদার।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন হারুন অর রশিদ (আরঙ্গ), মো. শরিফুল ইসলাম (খুলনা বিভাগ), মো. ওয়াদুদ আহমেদ বাচ্চু (ময়মনসিংহ বিভাগ), জাহানারা খাতুন, এস এম রেজা কামাল (বিএমসিএইচ) এবং মো. শিমুল হোসেন।

যুগ্ম-মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাজ্জাদ হোসেন, মো. রুহুল আমিন ও মাসুদ রানা।

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মলয় বিশ্বাস, মো. আরিফুল ইসলাম (রংপুর বিভাগ), মো. মমিরুল হাসান (ময়মনসিংহ বিভাগ) এবং মারুফ আহম্মেদ (সিলেট বিভাগ)।

এ ছাড়া কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফেরদৌস শেখ এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. এইচ এম সুমন বাপ্পা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের আগামী সম্মেলনের পর কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের সভাপতি এস এম ওবায়দুর রহমান ও মহাসচিব জিসান হাওলাদার কমিটির পক্ষে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

নতুন এই কমিটির মাধ্যমে সারাদেশের মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠিত করা, তাদের পেশাগত অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কার্যক্রম আরও জোরদার করা হবে বলে সংগঠনসংশ্লিষ্টরা আশা করছেন।