স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

শারমিন শাওন, নিজস্ব প্রতিবেদক
  ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ এএম

ফ্রিজে দুধ রাখলে কি পুষ্টিগুণ নষ্ট হয়? সংরক্ষণ ও গলানোর সঠিক নিয়ম জানুন

ছবি : সংগৃহীত

ফ্রিজে কাঁচা বা ফুটানো দুধ রাখলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় জনমনে প্রচলিত এমন ধারণা সঠিক নয় । সঠিক তাপমাত্রায় ডিপ ফ্রিজে দুধ রাখা হলে দীর্ঘ মেয়াদেও এর গুণাগুণ পুরোপুরি অক্ষুণ্ণ থাকে। একই সাথে হিমায়িত (Frozen) দুধ ব্যবহারের আগে তা গলানোর (Defrosting) ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

​খাদ্য সুরক্ষা ও পুষ্টি বিশেষজ্ঞদের মতে, দুধ সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে যেসব বিষয় জানা জরুরি:

​​ডিপ ফ্রিজে দীর্ঘ মেয়াদে সংরক্ষণ:

​​​মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস (-18°C) বা তার কম তাপমাত্রায় দুধ ডিপ ফ্রিজে রাখলে ৩ থেকে ৬ মাস পর্যন্ত এর পুষ্টিগুণ, স্বাদ ও গুণাগুণ সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকে।

​সঠিক নিয়মে ডিফ্রোস্ট: ডিপ ফ্রিজ থেকে দুধ বের করেই সরাসরি তাপে বা তাড়াহুড়ো করে গলানো উচিত নয়। এতে দুধের অভ্যন্তরীণ চর্বি বা ফ্যাটের গঠন নষ্ট হয়ে কোয়ালিটি খারাপ হতে পারে।
​ডিফ্রস্টিংয়ের আদর্শ পদ্ধতি: ব্যবহারে অন্তত একদিন আগে ডিপ ফ্রিজ থেকে দুধ বের করে সাধারণ রেফ্রিজারেটরে (নরমাল ফ্রিজে) ওভারনাইট বা সারারাত রেখে দিতে হবে। এরপর রান্নার ১-দেড় ঘণ্টা আগে বের করে সাধারণ ঘরের তাপমাত্রায় (Room Temperature) এনে ফুটিয়ে নেওয়া সবচেয়ে নিরাপদ।

​ফ্যাটের স্বাভাবিক বিন্যাস: দুধ জমে বরফ হলে ফ্যাট ও তরল আলাদা হয়ে যেতে পারে। স্বাভাবিক তাপমাত্রায় আসার পর হালকা ঝাঁকিয়ে নিলে ফ্যাটের অণুগুলো আবার সমানভাবে মিশে যায়।

​পুষ্টিবিদদের মতে, না জেনে ভুল পদ্ধতিতে খাবার সংরক্ষণ বা ডিফ্রোস্ট করার ফলেই মূলত খাদ্যের পুষ্টিমান নষ্ট হয়। সঠিক নিয়ম মেনে চললে দুধের স্বাদ ও পুষ্টি দুই-ই বজায় রাখা সম্ভব।