স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

গ্রামীণ স্বাস্থ্য ডেস্ক, স্থানীয় প্রতিনিধি
  ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ এএম

ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

ছবি: সংগৃহীত

ঝালকাঠি: বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঝালকাঠির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার এরশাদুজ্জামান মৃদুলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেয়। তাদের সাবান ও পরিষ্কার পানি ব্যবহার করে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি খাবার গ্রহণের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর ভালোভাবে হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

আয়োজকেরা জানান, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে জীবাণুর সংক্রমণ ও বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।