স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ফরিদপুর: প্রশাসনিক কারণে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তিনজন সিনিয়র স্টাফ নার্সকে বদলি করে ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) বদরুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে গত ৩১ আগস্ট এ বদলির নির্দেশ দেওয়া হয়
বদলিকৃত সিনিয়র স্টাফ নার্সরা হলেন, নদী রহমান (ইউআইডি: ২০২১২৭৯২৮১), মোশারফুন্নেছা (ইউআইডি: ১০৪০৫১৯৯৫৪৯১৩) এবং জাহেদা পারভীন (ইউআইডি: ১৩০৫১৯৫৪৯২৮)।
অফিস আদেশে বলা হয়েছে, বদলিকৃত নার্সদের ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থল সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবশ্যিকভাবে যোগদান করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ওই তারিখের অপরাহ্ণ থেকে সংশ্লিষ্ট নার্সদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অফিস আদেশের অনুলিপি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট পরিচালক এবং অন্যান্য দপ্তরে পাঠানো হয়েছে।