স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের অধীনে UNFPA এর সহায়তায় মিডওয়াইফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এমসিডব্লিউসি ও ইউএইচএন্ডএফডব্লিউসি-তে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে।
পদ: মিডওয়াইফ
পদ সংখ্যা: ১৪তম গ্রেডের শূন্য পদে নিয়োগ এবং একটি অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে।
যোগ্যতা ও বয়সীমা:
প্রার্থীকে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল বিএনএমসি কর্তৃক স্বীকৃত সনদসহ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পাস হতে হবে। প্রজনন স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
০১/০১/২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সীমা ৩২ বছর।
বেতন ও মেয়াদ:
মাসিক বেতন ৪০,০ টাকা। চাকরির মেয়াদ ০১/১/২০২৬ তারিখ পর্যন্ত। তবে UNFPA এর অর্থায়ন সাপেক্ষে এবং কর্মকাণ্ডের অনুমোদনক্রমে মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে।
আবেদনের নিয়ম:
আগ্রহী বাংলাদেশের স্থায়ী মহিলা নাগরিকদের আগামী ০১/০১/২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে হবে।
আবেদনপত্র পরিচালক, এমসিএইচ-সার্ভিসেস বরাবর ৬ কাওরান বাজার, ঢাকা-১২১৫ ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে ডিপ্লোমা সনদ, বিএনএমসি রেজিস্ট্রেশন, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদ, পাসপোর্ট সাইজ ছবি ও প্রবেশপত্র জমা দিতে হবে। প্রবেশপত্র ই-মেইলে পাঠাতে হবে: dirmchsfp@gmail.com
বিস্তারিত জানা যাবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইটে: http://www.dgfp.gov.bd