স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ৩০ জুন ২০২৬, ০৩:১৫ পি এম

জুপিটার ফার্মাসিউটিক্যালসে মেডিকেল প্রমোশন অফিসারসহ ৩ পদে নিয়োগ, রংপুর-বগুড়া-ঢাকায় সরাসরি সাক্ষাৎকার

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মানের জিএমপি সার্টিফাইড আয়ুর্বেদিক ও হারবাল ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জুপিটার ফার্মাসিউটিক্যালস্ (আয়ু) লিঃ দেশব্যাপী বিপণন কার্যক্রম সম্প্রসারণের জন্য ৩টি পদে সৎ, দক্ষ ও উদ্যমী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে:
১. মেডিকেল প্রমোশন অফিসার: যোগ্যতা স্নাতক/এইচএসি বা সমমান। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

২. এরিয়া ম্যানেজার: যেকোনো বিষয়ে স্নাতক। প্রেসক্রিপশন ওরিয়েন্টেড ওষুধ কোম্পানীতে এরিয়া ম্যানেজার/সিনিয়র এমপিও হিসেবে ৪-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. রিজিওনাল সেলস ম্যানেজার: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর। প্রেসক্রিপশন ওরিয়েন্টেড ওষুধ কোম্পানীতে রিজিওনাল সেলস ম্যানেজার/সিনিয়র এরিয়া ম্যানেজার হিসেবে ৪-৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক।

বিশেষ সুবিধা: 
প্রার্থীকে নিজ থানা/জেলা/বিভাগে পোস্টিং দেওয়া হবে, পদ শূন্য থাকা সাপেক্ষে। আকর্ষণীয় বেতনের পাশাপাশি টিএ/ডিএ, মোবাইল বিল, ইনসেনটিভ, গিফট, প্রোডাক্ট বোনাস, ট্যুর অফার, উৎসব বোনাস ও প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে। চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও খুলনা বিভাগে শর্তসাপেক্ষে ডিলারশিপও দেওয়া হবে।

সাক্ষাৎকারের সময়সূচি:
আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, ২ কপি রঙিন ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদসহ সরাসরি উপস্থিত হতে হবে।

- রংপুর: ০৮ জুলাই, বুধবার, সকাল ১০টা | এনজিও ফোরাম, চেক পোস্ট, রংপুর 
- বগুড়া: ০৯ জুলাই, বৃহস্পতিবার, সকাল ১০টা | রিজিওনাল অফিস, সাতমাথা, বগুড়া
- ঢাকা: ১৫ জুলাই, বুধবার, বিকাল ৪টা | হেড অফিস, ৯৬৫/১/এ, পূর্ব শেওড়াপাড়া, কাফরুল, ঢাকা 

যোগাযোগ: ০১৭১২-৭১৩৭৩, ০১৭৩১-৪১৬৮৬০ | ই-মেইল: jupiterpharmabd@gmail.com