স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ এএম

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ৫ হাসপাতালে ১২ ক্যাটাগরিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত দেশের পাঁচটি ইসলামী ব্যাংক হাসপাতালে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশালে অবস্থিত হাসপাতালগুলোতে মোট ১২টি ক্যাটাগরিতে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব, রেডিওলজি ও কার্ডিওলজি), ল্যাব সহকারী, সেলসপারসন ক্লার্ক, লিফট অ্যাটেনডেন্ট, ওটি বয়, ওয়ার্ড বয়, সিকিউরিটি গার্ড এবং ক্লিনার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

মেডিকেল অফিসার পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে এমবিবিএস ডিগ্রি, বিএমডিসি নিবন্ধন এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ঢাকা ও চট্টগ্রামে কর্মরতদের মাসিক বেতন ৩১ হাজার টাকা এবং অন্যান্য হাসপাতালে ২৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সিনিয়র স্টাফ নার্স পদেও ১০ জন নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের ডিপ্লোমা-ইন-নার্সিং ডিগ্রি, বিএনএমসি নিবন্ধন এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এ পদে ঢাকা ও চট্টগ্রামে বেতন ২৫ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য হাসপাতালে ২১ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদে ডিপ্লোমা-ইন-ল্যাবরেটরি মেডিসিন এবং এক বছরের অভিজ্ঞতা, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) পদে ডিপ্লোমা-ইন-রেডিওলজি অ্যান্ড ইমেজিং ও এক বছরের অভিজ্ঞতা এবং মেডিকেল টেকনোলজিস্ট (কার্ডিওলজি) পদে ডিপ্লোমা-ইন-কার্ডিওলজি ও এক বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। কার্ডিওলজি টেকনোলজিস্টের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

ল্যাব সহকারী পদে ডিপ্লোমা-ইন-ল্যাবরেটরি মেডিসিন এবং ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে। সেলসপারসন ক্লার্ক পদে আবেদনকারীদের ডিপ্লোমা ইন ফার্মেসি ডিগ্রি ও ছয় মাসের অভিজ্ঞতা প্রয়োজন।

এ ছাড়া লিফট অ্যাটেনডেন্ট পদে এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি লিফট রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে।

ওটি বয়, ওয়ার্ড বয়, সিকিউরিটি গার্ড ও ক্লিনার পদে এসএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ওয়েবসাইটের Career অপশন থেকে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।


আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট ২০২৬। বয়স গণনা করা হবে ওই তারিখ অনুযায়ী।

অধিকাংশ পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর, তবে সিকিউরিটি গার্ড পদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে হতে হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, আল-রাজী কমপ্লেক্স, ১৬ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে জানা যাবে।