স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ২ জুলাই ২০২৬, ০৪:২৯ পি এম

পাইওনিয়ার ডেন্টাল কলেজে অধ্যাপক থেকে পিয়ন পর্যন্ত বহু পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারায় অবস্থিত পাইওনিয়ার ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল বিভিন্ন একাডেমিক, মেডিকেল ও প্রশাসনিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি জোয়ার সাহার লিচু বাগান রোডে অবস্থিত।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে:
মোট ১২টি ক্যাটাগরিতে লোকবল নেওয়া হবে। পদগুলো হলো: 

একাডেমিক ও মেডিকেল বিভাগ: 
১. অধ্যাপক: এনাটমি, জেনারেল ফার্মাকোলজি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, সার্জারি বিভাগ।
২. সহযোগী অধ্যাপক: প্যাথলজি, মেডিসিন, সার্জারি বিভাগ। 
৩. সহকারী অধ্যাপক: ব্যাকটেরিওলজি, ফার্মাকোলজি, মেডিসিন, সার্জারি, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স বিভাগ।
৪. কনসালট্যান্ট: মেডিসিন, সার্জারি, ইমার্জেন্সি বিভাগ।
৫. রেজিস্ট্রার/সহকারী রেজিস্ট্রার/মেডিকেল অফিসার: মেডিসিন, সার্জারি, ইমার্জেন্সি বিভাগ।
৬. লেকচার: এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মেডিসিন, সার্জারি, পিরিওডন্টিক্স এন্ড ওরাল প্যাথলজি, অর্থোডন্টিক্স, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স বিভাগ।

হাসপাতাল ও অন্যান্য বিভাগ: 
৭. হাসপাতাল ম্যানেজার/সহকারী ম্যানেজার 
৮. নার্স/ওটি নার্স/ওটি ব্রাদার 
৯. টেকনোলজিস্ট: হাসপাতাল ল্যাব, বায়োকেমিস্ট্রি, প্যাথলজি, রেডিওলজি এন্ড ইমেজিং, ডেন্টাল বিভাগ। 
১০. ফার্মাসিস্ট/সহকারী ফার্মাসিস্ট 
১. বিসিবিএস, ফ্রন্ট ডেস্ক অফিসার, রিসিপশনিস্ট 
১২. ড্রাইভার, আয়া, সিকিউরিটি গার্ড, পিয়ন, ক্লিনার

যোগ্যতা ও অভিজ্ঞতা: 
১ থেকে ৬ নং পদে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের নীতিমালা অনুযায়ী উচ্চতর ডিগ্রি ও অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নার্স পদে বাংলাদেশ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। টেকনোলজিস্ট পদে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ও ২-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য পদের জন্য পদ অনুযায়ী স্নাতক বা এইচএসি পাস এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

আবেদনের শেষ তারিখ: 
আগ্রহী প্রার্থীদের ছবি ও সকল সনদের সত্যায়িত কপিসহ আগামী ০২/০৭/২০২৬ ইং তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।