স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
রাজধানীর বসুন্ধরা এলাকায় একটি সুস্থ শিশুর সার্বক্ষণিক পরিচর্যা ও দেখাশোনার জন্য জরুরি ভিত্তিতে তিনজন অভিজ্ঞ ন্যানী নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে আহ্বান জানানো হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত তিনজন ন্যানী সমন্বিতভাবে একজন শিশুর সার্বক্ষণিক যত্ন, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজের দায়িত্ব পালন করবেন। কর্মস্থল হবে ঢাকার বসুন্ধরা এলাকায় এবং দায়িত্ব পালনের সময়সূচি ২৪ ঘণ্টাভিত্তিক।
প্রার্থীদের বয়স ৪০ বছরের বেশি হতে হবে। পাশাপাশি ন্যানী বা শিশু পরিচর্যার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
দায়িত্বশীল, ধৈর্যশীল এবং শিশুর প্রতি যত্নশীল মনোভাবসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ২৪ ঘণ্টার দায়িত্ব পালনের মানসিকতাও থাকতে হবে।
নির্বাচিত প্রত্যেক ন্যানীকে মাসিক ৩০ হাজার টাকা বেতন প্রদান করা হবে।
আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্ত (সিভি), জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি, সাম্প্রতিক ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ বা প্রশংসাপত্র এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী প্রার্থীদের ০১৯৯৯-৬৯৬১১১, ০১৯০৩-০০০০১১ অথবা ০১৯১৪-৮৮৮১১১ নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টেক্সট বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে।