স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পি এম

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৬ পদে ২১ জন নিয়োগ, আবেদন ১৮ আগস্ট থেকে

ফাইল ছবি

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), শাহবাগ ৬টি পদে মোট ২১ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোতাহার কামালের সই করা ১০ আগস্ট সোমবার এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফার্মাসিস্ট পদে ৪ জন, স্টোর অফিসার পদে ১ জন, ডিসপেনসিং ফার্মাসিস্ট (ডিপ্লোমা) পদে ১০ জন, ক্যাশিয়ার পদে ৪ জন, সহকারী কম্পিউটার অপারেটর পদে ১ জন এবং স্টোর কিপার পদে ১ জন নিয়োগ দেওয়া হবে।

প্রার্থীদের সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিবন্ধন থাকতে হবে। আবেদনকারীর বয়স ২০২৬ সালের ১ আগস্ট তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন আগামী ১৮ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে গ্রহণ করা হবে। আবেদন ফি ৫০০ টাকা, যা নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো ব্যাংকে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত আকারের ছবি, স্বাক্ষর এবং ব্যাংকে টাকা জমার রশিদ আপলোড করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। পরীক্ষার ট্র্যাকিং নম্বর ও পাসওয়ার্ড সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা কমানো বা বাড়ানোর অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।