স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ১৫ জুলাই ২০২৬, ১১:৫৫ পি এম

ফেমাস স্পেশালাইজড হাসপাতালে ৭ জন নার্স নিয়োগ, বেতন শুরু ১২ হাজার টাকা

ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফেমাস স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার শিশু ওয়ার্ডে জরুরি ভিত্তিতে ৭ জন নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে ডিপ্লোমা এবং বিএসসি নার্স পদে আবেদন আহ্বান করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিপ্লোমা ইন নার্সিং সম্পন্ন এবং বৈধ রেজিস্টার্ড নার্স (RN) সনদধারী ৪ জন ডিপ্লোমা নার্স নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে বিএসসি ইন নার্সিং ডিগ্রিধারী ও বৈধ RN সনদধারী ৩ জন বিএসসি নার্স নিয়োগ করা হবে। উভয় পদের প্রার্থীদের কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচিত প্রার্থীদের সর্বনিম্ন ১২ হাজার টাকা বেতন দেওয়া হবে। তবে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে বেতন বৃদ্ধি করা হবে। এছাড়া স্টাফ ডরমিটরিতে থাকার সুবিধা, আকর্ষণীয় কর্মপরিবেশ এবং ক্যারিয়ার উন্নয়নের সুযোগও থাকবে।

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) hr.cphospital@gmail.com ইমেইল ঠিকানায় পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত তথ্যের জন্য ০১৭৮৭৮৪১০২৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

হাসপাতালটির ঠিকানা: ফেমাস স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার, ২৪৬, জিকো টাওয়ার, কুমিল্লা রোড, চাঁদপুর-৩৬০০। হাসপাতালের হটলাইন ০১৬৮৯-৪৬৪৬৪৬ এবং অ্যাপয়েন্টমেন্ট নম্বর ০১৭৪৭-৪৭৪৭১৯

হাসপাতাল কর্তৃপক্ষ যোগ্য ও আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়েছে।