স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট ডাঃ আনিসুজ্জামান হাসপাতাল লিমিটেড সিনিয়র স্টাফ নার্স পদে ৩০ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ২৫ জুলাই ২০২৬-এর মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগপ্রাপ্তদের যশোরের চৌগাছায় অবস্থিত হাসপাতালটিতে পূর্ণকালীন ভিত্তিতে রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC)-এর বৈধ নিবন্ধন সনদ বাধ্যতামূলক।
অভিজ্ঞতার ক্ষেত্রে সমমানের হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্স হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, অপারেশন থিয়েটার কিংবা জরুরি বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তবে ফ্রেশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তাদের আবেদনও মূল্যায়ন করা হবে।
নিয়োগপ্রাপ্তদের প্রধান দায়িত্বের মধ্যে থাকবে রোগীদের সার্বিক ও মানসম্মত নার্সিং সেবা নিশ্চিত করা, চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ওষুধ প্রয়োগ, রোগীর শারীরিক অবস্থার নিয়মিত পর্যবেক্ষণ, জুনিয়র স্টাফ নার্স ও নার্সিং সহকারীদের কার্যক্রম তদারকি এবং হাসপাতালের নীতিমালা ও পেশাগত নৈতিকতা অনুসরণ করে দায়িত্ব পালন।
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া হাসপাতালের প্রচলিত নীতিমালা অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন করতে আগ্রহীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধন সনদের কপি ই-মেইল অথবা ডাকযোগে পাঠাতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
যোগাযোগের ঠিকানা:
ডাঃ আনিসুজ্জামান হাসপাতাল লিমিটেড
চৌগাছা, যশোর
মোবাইল: ০১৩৩২-০৮০৭০২
ই-মেইল: shohag@dah.com.bd