স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ), ঢাকা চুক্তিভিত্তিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মেডিকেল অফিসার, ডায়ালাইসিস টেকনেশিয়ান ও স্টাফ নার্স পদে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের চুক্তিভিত্তিক পদ্ধতিতে নিয়োগ দেওয়া হবে।
পদ ও যোগ্যতা:
১. মেডিকেল অফিসার: বিএমডিসি কর্তৃক নিবন্ধিত এবং সরকারি/বেসরকারি স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। হেমোডায়ালাইসিস ইউনিটে সেবাদানের কমপক্ষে ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।
২. ডায়ালাইসিস টেকনেশিয়ান: ডায়ালাইসিসে সার্টিফিকেট কোর্স বা ডায়ালাইসিস ইউনিটে হেমোডায়ালাইসিস মেশিন পরিচালনায় ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আরও প্ল্যান্ট পরিচালনায় ধারণা থাকতে হবে।
৩. স্টাফ নার্স: বিএনএমসি অনুমোদিত বিএসি ইন নার্সিং অথবা সরকারি ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি কোর্স পাস থাকতে হবে। হাসপাতালে ক্লিনিক্যাল নার্সিং-এ ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন পদ্ধতি ও শেষ তারিখ:
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদন সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইলে `cph.spadmin@police.gov.bd` ঠিকানায় পাঠানো যাবে। খামের উপর এবং ই-মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ ৩০ জুন ২০২৬, বিকাল ০৪:০ ঘটিকা। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০৪৮৩২-২৪৪০। ওয়েবসাইট: https://cph.police.gov.bd