স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ২৬ জুন ২০২৬, ০৭:৪৪ পি এম

তাজমহল হাসপাতালে ১০ পদে জরুরি ভিত্তিতে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত তাজমহল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে বিভিন্ন নিয়মিত পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কেটিং অফিসার থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত মোট ১০টি পদে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নিয়োগযোগ্য পদ ও যোগ্যতা:

১. মার্কেটিং অফিসার, পুরুষ/মহিলা: এইচএসি/বিএ/বিএসএস, ৩-৫ বছরের অভিজ্ঞতা। বয়সীমা সর্বোচ্চ ৩৫ বছর।

২. রিসেপশনিস্ট, মহিলা: এইচএসি/বিএ/বিএসএস, ২-৩ বছরের অভিজ্ঞতা। বাংলা-ইংরেজিতে কথা বলায় পারদর্শী, স্মার্ট ও সুদর্শন হতে হবে।

৩. স্টাফ নার্স, মহিলা*: ডিপ্লোমা/বিএসি ইন নার্সিং, ২ বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ২৫ বছর।

৪. মেডিকেল টেকনোলজিস্ট, মহিলা - স্যাম্পল কালেকশন: ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, ২ বছরের অভিজ্ঞতা।

৫. ওটি বয়: এইচএসি/বিএসি, ২ বছরের অভিজ্ঞতা।

৬. ফার্মাসিস্ট: ফার্মাসিতে ডিপ্লোমাসহ ৫ বছরের অভিজ্ঞতা।

৭. আইটি অফিসার, পুরুষ/মহিলা: এইচএসি পাস, ৩-৫ বছরের অভিজ্ঞতা।

৮. পেশেন্ট গাইড, মহিলা: এইচএসি পাস। অভিজ্ঞদের অগ্রাধিকার। বয়স সর্বোচ্চ ৩০ বছর।

৯. সিকিউরিটি গার্ড, পুরুষ: এইচএসি পাস বা সমমান, ৫ বছরের অভিজ্ঞতা।

১০. ক্লিনার, মহিলা: ৫ম শ্রেণি পাস। অভিজ্ঞদের অগ্রাধিকার।

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীদের ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, ২ জন রেফারেন্স এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ডাকযোগে অথবা সরাসরি হাসপাতালের ঠিকানায় পাঠাতে হবে।

ঠিকানা: তাজমহল হাউস, সাউথ সাইড অব কোনাবাড়ি ডিগ্রি কলেজ, দেওলিয়াবাড়ি, কোনাবাড়ি, গাজীপুর-১৩৪৬।

আবেদনের শেষ তারিখ: ২ জুন ২০২৬ থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত।

যোগাযোগ: 01784-224377 GM, 01711-304444 CEO