স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
শরীফ গ্রুপের প্রতিষ্ঠান শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ‘মেডিকেল ইনফরমেশন অফিসার’ পদে দেশব্যাপী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানটির সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে এ নিয়োগ দেওয়া হবে।
সাক্ষাৎকারের সময়সূচি:
আগ্রহী প্রার্থীরা ২৯-৩০ জুন এবং ১-২ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।
যোগ্যতা ও দায়িত্ব:
যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। নতুন প্রার্থীদের বয়স হতে হবে ৩২ বছরের নিচে। নির্বাচিতদের মূল কাজ হবে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের কাছে পণ্য তুলে ধরে প্রেসক্রিপশন জেনারেট করা এবং বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
কোম্পানি স্মার্ট, পরিশ্রমী ও বাংলা-ইংরেজি উভয় ভাষায় যোগাযোগে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেবে। প্রার্থীকে বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে ইচ্ছুক হতে হবে।
সুবিধাসমূহ:
প্রতিষ্ঠানটি পেশাদার কাজের পরিবেশ, দ্রুত পদোন্নতি, আকর্ষণীয় বেতন প্যাকেজ, উৎসব বোনাস, টিএ/ডিএ, বিক্রয় ইনসেনটিভ এবং মোটরসাইকেল সুবিধা দেবে বলে জানিয়েছে।
আবেদনের প্রক্রিয়া:
যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং ২ কপি ছবিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত দেশের ১৭টি আঞ্চলিক অফিসের যেকোনো একটিতে সরাসরি উপস্থিত হতে হবে।
ঢাকা নর্থ, উত্তরা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, সিলেট, ভৈরব, ফরিদপুর, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, টাঙ্গাইল, বগুড়া ও কক্সবাজার জোনে সাক্ষাৎকার নেওয়া হবে।
বিস্তারিত তথ্যের জন্য দেখুন: http://www.sharifpharma.com