স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

গ্রামীণ স্বাস্থ্য ডেস্ক, স্থানীয় প্রতিনিধি
  ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পি এম

নরসিংদীতে ১১৯ জন নিয়োগ দেবে সিভিল সার্জন কার্যালয়, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত

ফাইল ছবি

ঢাকা: নরসিংদী সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে আট ক্যাটাগরির পদে ১১৯ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে আবেদন শুরু হয়েছে গত ৩০ সেপ্টেম্বর। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

সিভিল সার্জন কার্যালয়, নরসিংদী প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর, পরিসংখ্যানবিদ, কোল্ড চেইন টেকনিশিয়ান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোরকিপার, স্বাস্থ্য সহকারী, ড্রাইভার ও ল্যাব অ্যাটেনডেন্ট পদে এসব নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ৯৭ জন নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে। এ পদে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, যা ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত।

এ ছাড়া কম্পিউটার অপারেটর পদে তিনজন, পরিসংখ্যানবিদ পদে চারজন, কোল্ড চেইন টেকনিশিয়ান পদে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চারজন, স্টোরকিপার পদে পাঁচজন, ড্রাইভার পদে চারজন এবং ল্যাব অ্যাটেনডেন্ট পদে একজন নিয়োগ দেওয়া হবে।

কম্পিউটার অপারেটর পদে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ পদে বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)। পরিসংখ্যানবিদ পদে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতিতে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন। এ পদে বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা (১৪তম গ্রেড)।

কোল্ড চেইন টেকনিশিয়ান পদে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পদে বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা (১৫তম গ্রেড)।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও স্টোরকিপার পদে এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। উভয় পদে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)। ড্রাইভার পদে অষ্টম শ্রেণি পাসের পাশাপাশি হালকা যান চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এ পদেও বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।

অন্যদিকে, ল্যাব অ্যাটেনডেন্ট পদে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ পদে বেতন স্কেল ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা (১৯তম গ্রেড)।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম ও শর্ত অনুযায়ী বাংলাদেশের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদন করতে এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের "অফিশিয়াল ওয়েবসাইট" (https://cs.narsingdi.gov.bd/) অথবা "নিয়োগ বিজ্ঞপ্তি (পিডিএফ)" (http://csnarsingdi.teletalk.com.bd/docs/CSNARSINGDI_CIRCULAR2026.pdf) দেখতে হবে।

আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬।