স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার সার্ভারে অতিরিক্ত চাপজনিত সমস্যা সমাধান ও সেবার মানোন্নয়নে নতুন সময়সূচি চালু করছে সরকারি কর্মচারী হাসপাতাল।
আজ ১৪ অক্টোবর থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট এক দিন আগে সকাল ৭টায় উন্মুক্ত করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী হাসপাতালের প্রশাসন-১ শাখা থেকে ১৩ অক্টোবর জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, ইতোমধ্যে নিবন্ধিত সেবাগ্রহীতারা আগের আইডি ব্যবহার করেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। নতুন করে নিবন্ধনের প্রয়োজন হবে না। নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে ‘Get Password with OTP’ অপশনে গিয়ে পাসওয়ার্ড সেট করলেই সফটওয়্যারের সব সেবা গ্রহণ করা যাবে।
এ ছাড়া সার্জিক্যাল প্রসিডিউর, মাইনর অপারেশন থিয়েটার (ওটি), ডেন্টাল ট্রিটমেন্ট ও প্রসিডিউর, নাক-কান-গলা (ইএনটি) প্রসিডিউর এবং ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিএমআর) বা পুনর্বাসন সেবাসহ অন্যান্য বিশেষায়িত সেবার জন্য হাসপাতালের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।
এ ক্ষেত্রে অনলাইন সিস্টেমের ‘Book Appointment’ অপশনের বিশেষায়িত সেবা বিভাগ থেকে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে।
নোটিশে সেবাগ্রহীতাদের নির্ধারিত সময়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হাসপাতালে আসার অনুরোধ জানানো হয়েছে।
হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) মো. রাজিব হোসেন স্বাক্ষরিত নোটিশটি ১৩ অক্টোবর জারি করা হয়।