স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ১৬ জুলাই ২০২৬, ১২:০৭ এএম

কাহালু ইসলামিয়া হাসপাতালে ১৭ ক্যাটাগরিতে ১১৪ জন নিয়োগ, আবেদন ২৮ জুলাই পর্যন্ত

ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালুতে নবনির্মিত কাহালু ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১৭টি ক্যাটাগরিতে মোট ১১৪ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ২৮ জুলাই ২০২৬-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তিতে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্টসহ বিভিন্ন চিকিৎসা ও প্রশাসনিক পদে জনবল নেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিকেল অফিসার পদে ৪ জন (এমবিবিএস, ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা), উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) পদে ৪ জন, মেডিকেল টেকনোলজিস্ট ২ জন, ল্যাব টেকনোলজিস্ট ২ জন, ফার্মাসিস্ট ২ জন, সিনিয়র স্টাফ নার্স ১২ জন, সহকারী নার্স ৬ জন, রিসেপশনিস্ট ২ জন এবং ইসিজি অপারেটর ১ জন নিয়োগ দেওয়া হবে।

এছাড়া অ্যাকাউন্টস অফিসার ১ জন, ডাক্তার অ্যাসিস্ট্যান্ট ৪ জন, ওটি ইনচার্জ ১ জন, ওটি অ্যাসিস্ট্যান্ট ২ জন, ওটি বয় ২ জন, ওয়ার্ড বয় ৪ জন, আয়া ৪ জন এবং সিকিউরিটি গার্ড ২ জন নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বেতনের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা হয়নি। তবে প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে। অধিকাংশ পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ আবেদনপত্র চেয়ারম্যান/ব্যবস্থাপনা পরিচালক, কাহালু ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পোস্ট অফিসের বিপরীত পার্শ্বে, মালঞ্চা রোড, কাহালু, বগুড়া ঠিকানায় পাঠাতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত জানতে ০১৭৩৭-০৬১৩১৮ অথবা ০১৭১২-৫৬৪৫২৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা শর্ত পূরণ না করা আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন জমা দেওয়ার জন্য প্রার্থীদের অনুরোধ করা হয়েছে।