স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
স্বাস্থ্যখাতে সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর। সরকারি কর্মচারী হাসপাতাল (SKH) রাজস্বখাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৮ জুন ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করতে হবে সরকারি কর্মচারী হাসপাতালের নির্ধারিত টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে।
এ নিয়োগে মোট ৩৩টি পদে জনবল নেওয়া হবে। উল্লেখযোগ্য পদের মধ্যে রয়েছে অ্যানেসথেটিস্ট (গ্রেড-১১), অডিওলজিস্ট (গ্রেড-১১) এবং অকুপেশনাল থেরাপিস্ট (গ্রেড-১১)। এসব পদের বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।
অ্যানেসথেটিস্ট পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি, বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিবন্ধন এবং এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
অডিওলজিস্ট পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীর অডিওলজি বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা এবং স্বীকৃত হাসপাতালে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়া অকুপেশনাল থেরাপিস্ট পদে ৪ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, স্বীকৃত হাসপাতালে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা এবং এমএস অফিস পরিচালনায় দক্ষতা আবশ্যক।