স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
চট্টগ্রাম: মানুষকে সুস্থ করে তোলাই যার পেশা, সেই চিকিৎসক ডা. মহুয়া মজুমদার আজ নিজেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই চিকিৎসক। তাকে বাঁচাতে প্রয়োজন উন্নত ও দীর্ঘমেয়াদি চিকিৎসা। আর সেই চিকিৎসার ব্যয় মেটাতে প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা।
গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের মীরসরাই এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন ডা. মহুয়া মজুমদার। দুর্ঘটনায় তার ডান পাশের মুখমণ্ডল, চোখ ও মাথায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ডা. মহুয়া মজুমদার চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন বিভাগ) ও ইনসিটু জুনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মরত। একজন চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত। কিন্তু আকস্মিক এই দুর্ঘটনা তার পরিবারকে গভীর সংকটের মুখে ফেলেছে।
চিকিৎসকদের মতে, তার উন্নত ও পরবর্তী চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসার ব্যয় ইতোমধ্যে বড় অঙ্কে পৌঁছেছে এবং সামনে আরও ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে। একসঙ্গে প্রায় ৩০ লাখ টাকার মতো অর্থের সংস্থান করা পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এই অবস্থায় ডা. মহুয়ার পরিবার চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে। পরিবারের প্রত্যাশা, সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে পাশে দাঁড়ালে এই কঠিন সময়ে চিকিৎসার ব্যয় বহন করা কিছুটা সহজ হবে এবং ডা. মহুয়া দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
চট্টগ্রাম বিভাগে কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষীদের কাছেও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক উদ্যোগে আর্থিক সহায়তা পাঠানোর অনুরোধ জানিয়েছে পরিবার।
একজন চিকিৎসক যখন অন্যের জীবন বাঁচাতে প্রতিদিন দায়িত্ব পালন করেন, তখন আজ তার নিজের জীবন রক্ষায় প্রয়োজন সবার সম্মিলিত মানবিকতা। সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতাও ডা. মহুয়ার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—এমন আশায় পরিবারটি সবার কাছে আর্থিক সহায়তা ও দোয়া চেয়েছে।
বিকাশ (ব্যক্তিগত):
০১৭৩৪৫৬৯৭৫৩ — মিথুন মজুমদার (ভাই)
০১৭৭৭৪৪৯২১০ — মোহিত মজুমদার (ভাই)
ব্যাংক হিসাব:
Mithun Mazumder
অ্যাকাউন্ট নম্বর: ২৮০৪১৩০৪৩১০০১
City Bank PLC, Uttara Branch
Routing Number: 225264634
Rita Nandy (মা)
অ্যাকাউন্ট নম্বর: ০৫৮২১৬০০০০২৩৪
One Bank Ltd, Chandgaon Branch
Routing Number: 165151849
Mohit Majumder
অ্যাকাউন্ট নম্বর: ০১০০২৬৩৩৩৭০২১
Janata Bank PLC, Muradpur Branch
Routing Number: 135155325
ডা. মহুয়া মজুমদারের পরিবার তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছে।